1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধি:

 

দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সভাপতি বিনয় বড়ুয়া। এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রদীপ কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন (BCCUL)-এর চেয়ারম্যান শাশন রক্ষিত মহাস্হবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সনাতন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ডা. উজ্জ্বল চন্দ্র দে এবং দি বৈশালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক বিশ্বজিৎ বড়ুয়া। ট্রেজারার আবুল কদর, অডিট কমিটির সভাপতি মোহাম্মদ হারুন, সেক্রেটারী মাওলানা জামাল উদ্দিন, ক্রেডিট কমিটির সভাপতি মিসেস ঝলন বড়ুয়া, সেক্রেটারী আশীষ দে,ম্যানেজার মোহাম্মদ শাহিন, সদস্য মোহাম্মদ সেলিম, মিসেস রাহানু আক্তার , এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য ও আমন্ত্রিত অতিথিরা সভায় অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল। এরপর পবিত্র গীতাপাঠ করেন রাখাশ সরকার এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন বিন্তী বড়ুয়া। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রয়াত সদস্য মনোয়ারা বেগম-এর রুহের মাগফিরাত কামনায় শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এ সময় ২০২৩ ও ২০২৪ অর্থবছরের ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৪ ও ২০২৫ অর্থবছরের হিসাব-নিকাশ উপস্থাপন এবং সদস্যদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।
এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন করা হয়। নিরীক্ষা সংশোধনী প্রতিবেদনও সভায় উপস্থাপন ও অনুমোদিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব, সুশাসন, স্বচ্ছ ব্যবস্থাপনা ও সদস্যদের কল্যাণে ক্রেডিট ইউনিয়নের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট