1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

দিঘলিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন: শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

জাহিদ হোসেন,দৈনিক আজকের নয়া বাংলা-দিঘলিয়া-খুলনা।
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও নারী জাগরণে পথপ্রদর্শক। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদানকে স্বীকৃতি দিতে এবং নির্যাতন-সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা, সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা কর্মকাণ্ড ও সাহসিকতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা সমাজ পরিবর্তনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট