1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ হোসেন,, দিঘলিয়া প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্ণীতি প্রতিরোধ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানের শরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করেন গাজীরহাট একেএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু প্রদীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, চন্দনীমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লষ্কর প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় বলেন বড় ধরণের দুর্নীতি দেশের বড় বড় সেক্টরগুলোতে হলেও দুর্ণীতিমুক্ত আন্দোলন শুরু করতে হবে তৃণমূল পর্যায়ের পরিবার থেকে। পরিবার দুর্নীতিমুক্ত হলে সমাজ দুর্নীতিমুক্ত হবে। সমাজ দুর্নীতিমুক্ত হলে রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে। পাশাপাশি দেশের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সততা, ন্যায় পরায়ণতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।
তিনি বাংলাদেশটাকে সুন্দর ও দুর্ণীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট