1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

দিঘলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, কেন্দ্রগুলোতে ছিল চোখে পড়ার মতো উপস্থিতি

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

জাহিদ হোসেন,
ভ্র্যাম্যমান প্রতিনিধি:

 

সারা দেশের ন্যায় খুলনা দিঘলিয়া উপজেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট ৫২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে খুলনা-৪ আসনে (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) ৪০টি এবং খুলনা-৩ আসনে ১২টি কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।
নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার কারণে পুরো উপজেলায় উৎসবমুখর ও শান্ত পরিবেশ বিরাজ করে।
উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাদের ভোট প্রদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, এবারের নির্বাচনে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
সব মিলিয়ে দিঘলিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট