1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

দিঘলিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি-খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি-খুলনা

 

খুলনা-৪ সংসদীয় আসনের (রূপসা–দিঘলিয়া–তেরখাদা) আওতাধীন দিঘলিয়া উপজেলার ৪০টি ভোটকেন্দ্রে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
এ সময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনীর ৬ প্লাটুন, বিজিবির ২ প্লাটুন, কোস্টগার্ডের ২ প্লাটুন, আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্সসহ বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কর্মকর্তাদের তথ্যমতে, এবারে খুলনা-৪ আসনের দিঘলিয়া অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪০৮ জন। এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুস আহমেদ এবং ১১ দলীয় জোটের মাওলানা সাখাওয়াত হোসেনসহ অপর এক প্রার্থী।
নির্বাচনী সরঞ্জাম বিতরণকে কেন্দ্র করে উপজেলা পরিষদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের দিন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট