1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

তেরখাদা-খাল খননের উদ্বোধন, কৃষি ও মৎস্য খাতে বিপ্লব-আজিজুল বারী হেলালের.

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//

 

খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি বলেন, খাল খনন শুধু পানি প্রবাহ সচল করবে না, এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণেরও আশ্বাস দেন।সোমবার ২ মার্চ দুপুরে খুলনা, সাতক্ষীরা,বাগেরহাট সেচ প্রকল্প উন্নয়নের আওতায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে বাঘাশিয়া খালের (২.৫০ কি. মি.) পূন. খননের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার এবি এম সারোয়ার রাব্বি। এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, বিএডিসির কর্মকর্তা মো. জামাল ফারুক, জেলা কৃষি কর্মকর্তা দীপঙ্কর বালা, তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, তেরখাদা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা রবিউল হোসেন, মান্নান সরদার, হাবিবুর রহমান ফকির,সাজ্জাদ হোসেন নান্টা, মধুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল মোড়ল প্রমূখ। এরপর তিনি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি খাল খননের ও সেনহাটি ইউনিয়নের মমিনপুর খাল খননের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট