1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

তানোরে কৃষক নেতৃত্বে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

পলি রানী, রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

পলি রানী, রাজশাহী প্রতিনিধি

তানোরে কৃষক নেতৃত্বে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় গ্রিন কোয়ালিশনের আয়োজনে তানোর উপজেলার গোকুল মথুরা গ্রামের জিতেন্দ্রনাথ এর এ.এল.সি (এগ্রো ইকোলজি লার্নিং সেন্টার)-তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধকরণ, ন্যায্যমূল্য প্রাপ্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতিতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়। নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করে রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত অর্গানিক পদ্ধতিতে উৎপাদন এবং বিপণন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও কীভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং কীটনাশক ও বিষযুক্ত কৃষিপণ্যের বিপরীতে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য টিকিয়ে রাখা যায়, সে বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষসমূহ—উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত একটি কার্যকর চেইন তৈরির এবং তা রক্ষার পরিকল্পনাও গ্রহণ করা হয়।
এ সময় নৃ-বিজ্ঞানী ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের প্রাদুর্ভাব বাড়ছে। কৃষকরা ফসল উৎপাদনে অনিয়ন্ত্রিতভাবে সার ও বালাইনাশক প্রয়োগ করছেন। এর ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য কমে যাচ্ছে, পরিবেশ দূষণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, পাখি ও অনুজীব; ফলে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। তাই কৃষকদের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কম খরচে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। ভোক্তারা সবাই বিষমুক্ত নিরাপদ খাবার খেতে চান, কিন্তু চাহিদা অনুযায়ী যোগান না থাকায় অনেকেই তা পান না। এছাড়া অর্গানিক কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে যে ঘাটতি ও প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈব কৃষির সঙ্গে যুক্ত কৃষক-কৃষাণীসহ বারসিকের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় শেষে উপস্থিত সকলে জিতেন্দ্রনাথের এ.এল.সি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট