1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের আমলে অনিয়মের অভিযোগ, সরকার পতনের পরও বহাল ইমতিয়াজ হোসেন কাজল—তদন্ত কোথায়? চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

তথ্যই শক্তি-জানবো, জানাবো: পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি:১৪ জুন

‘তথ্যই শক্তি: জানবো, জানাবো দুর্নীতি রুখবো’ এই স্লোগানে ১৪ জুন ২০২৬ সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটিয়ার উদ্যোগে পটিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে দু’শর বেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

পটিয়ার সভাপতি এ্যাডভোকেট কবি শেখর নাথের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাকের সঞ্চালনায় ও সনাক অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক উৎপল কুমার দাশ গুপ্ত, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সজল ধর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য এডভোকেট রাহুল মজুমদার, সাবেক ইয়েস দলনেতা অনির্বান পালিত, ইয়াছমিন আকতার, সহ-দলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষা, বাঁধন বড়ুয়া, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, প্রিয়াংকা চৌধুরী, ইয়াছমিন আকতার, তাকিয়া নূর বৃষ্টি, রিংকা বড়ুয়া, এসিজি সদস্য শওকত ওসমান ও আনোয়ার হোসেন জয়।

শুরুতেই ‘তথ্য অধিকার আইন ২০০৯’ কি, কেন এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ টিআইবি পটিয়ার এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম জাহাঙ্গীর আলম।

এ সময় তথ্য চেয়ে আবেদন ফরম কিভাবে পূরণ করতে হয় উপ্িস্থত সবাইকে অবগত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা এসময় স্বতঃফূর্ত অংশগ্রহন করেন এবং সঠিক সেবাপ্রাপ্তি ও দুর্নীতি প্রতিরোধের অন্যতম হাতিয়ার হিসেবে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর প্রয়োগের অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন। শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অবগত হয়ে সেবা প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করলে সঠিক সেবা পাবে। এই আইনের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা হয়েছে। কিছু ক্ষেত্রে কিছু তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ থাকলেও এটি একটি কার্যকর আইন। এই আইন সম্পর্কে প্রত্যেকের জানা এবং প্রয়োজনে প্রয়োগ করা উচিত।

সভাপতির বক্তব্যে সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকে কবিশেখর নাথ বলেন, সনাক তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনসচেতনতায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা আজকে যে ধারণা পেয়েছে আমার বিশ্বাস তা সারা জীবন কাজে আসবে।

এ বিষয়ে আরো কোনো ধরনের জানার থাকলে, শেখার প্রয়োজন থাকে সনাক পটিয়া সব ধরনের সহায়তা দেবে। আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের পটিয়া কলেজে যাত্রা শুরু, আগামীতেও আমরা নানা কর্মসূচি নিয়ে আসবো। তিনি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য পটিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ক্যাম্পেইনে উপস্থিত সকলের মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক লিফলেট ও টিআইবি রিস্ট ব্যান্ড বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট