1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের লাশ ৮ দিন পর ফেরত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলামের লাশ আট দিন পর বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

অদ্য ৭ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল ৪টার দিকে চ্যাংখালী সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ গ্রহণ করেন বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদ হোসেন এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোন কুমার দাস।

গত ২৯ নভেম্বর বিকেলে সীমান্ত এলাকায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি মাঠে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন। তবে ভারতীয় পক্ষের দাবি, শহিদুলসহ কয়েকজন ভারত সীমান্তে ঢুকে পড়লে চ্যালেঞ্জের মুখে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে গুলি ছোড়া হয়।

ঘটনার পর শহিদুলের মরদেহ ভারতের কৃষ্ণনগর হাসপাতালে ময়নাতদন্ত শেষে হিমঘরে রাখা হয়। ৩০ নভেম্বর পতাকা বৈঠকে বিজিবি শক্ত প্রতিবাদ জানায় এবং মরদেহ দ্রুত ফেরতের দাবি তোলে।

মরদেহ ফেরতের পর তা নিহতের গ্রামের বাড়ি জীবননগরের গয়েশপুরে নেওয়া হয়েছে। পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট