1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙা ঝুপড়িতে মানবতার জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান হোসেন আলী হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার পোরশা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ চট্টগ্রামে ১১দলীয় জোটের সমাবেশ কে সাফল্য কামনায় ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও পথসভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনা চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি”র বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতার-২ নওগাঁ পুলিশ সুপারের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা গ্রেফতার প্রতারক শাহজাদপুরে “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ”

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাজু হোসেন (গাজীপুর প্রতিনিধি)

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বলিয়াদি জমিদার বাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নাম। তিনি দেশের ক্রান্তিকালে নেতৃত্ব দিয়ে জাতিকে নতুন পথ দেখিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও শিল্পখাতের বিকাশ এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমরা শুধু তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি না, বরং তাঁর আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার। এছাড়াও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এইচ এম শওকত ইমরান, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফেরদৌস হোসেন, সাব্বির হোসেন কছিম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, মেহুরুল ইসলাম মুরাদ বকসী, আব্দুল জলিল মন্ডল, রফিকুল ইসলাম মোল্লা, আলহাজ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট