1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

 

জাকিরুল ইসলাম বাবু,
জামালপুর প্রতিনিধি

শ্রমজীবী শ্রমিক-ই সমৃদ্ধশালী জাতি সম্মিলিত শ্রম শক্তিই দেশ গড়ার হাতিয়ার এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং- ময়মন-২১) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার বিকালে স্থানীয় গেইটপাড় স্টেশন বাজার সংলগ্ন ইউনিয়নের নিজ প্রধান কার্যালয়ের সামনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি (অনুপস্থিত) জামালপুর সদর -৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের উপদেষ্টা ও শহর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,জামালপুর জেলা দালান নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী,উক্ত ইউনিয়নের উপদেষ্টা মোঃ হানিফ উদ্দিন শেখ,গেটপাড় দোকান সমিতির সভাপতি মোঃ নুরল ইসলাম নিরল,দালান নির্মান শ্রমিক ইউনিয়ন দিকপাইত দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ হায়দার আলী শেখ প্রমুখ।

এছাড়াও জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রাশেদ, সহ-সাধারণ সমপাদক আব্দুল আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান বাবু,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলামিন,উক্ত ইউনিয়ন শ্রমিক নেতা মোঃ আনিস, মোঃ জিয়াউল,মোঃ ফিরোজ মিয়া,মোঃ সাইফুল ইসলাম মানিক,সিজানদা,মোঃ মিন্টু, মোঃ সুমন সহ উক্ত ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও নির্মান শ্রমিকরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট