1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

জনগণের আস্থার প্রতীক ও সুশাসনের নতুন দিগন্ত! চাঁপাইনবাবগঞ্জে পরিবর্তনের অগ্রপথিক এমপি নূরুল ইসলাম বুলবুল

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জনগণের আস্থার প্রতীক ও সুশাসনের নতুন দিগন্ত! চাঁপাইনবাবগঞ্জে পরিবর্তনের অগ্রপথিক এমপি নূরুল ইসলাম বুলবুল

বিশেষ অনুসন্ধান | ক্রাইম সিন ইউনিট মিডিয়া সেল ক্রাইম এলার্ট! এস এম রুবেল, অনুসন্ধানী প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ | ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক ইতিবাচক ও সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা করেছেন। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সততা এবং সুদৃঢ় নেতৃত্বের অধিকারী এই জননেতা এলাকার মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে শুরু থেকেই আপসহীন ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দূরদর্শী পদক্ষেপে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূল, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন এবং সরকারি দল ও বেসরকারি দপ্তরে সাধারণ জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও ঘুষ বাণিজ্যের মতো অনিয়মগুলো কঠোরভাবে দমন করা হয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে এসেছে, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে তাঁর এই অটল ও জনবান্ধব অবস্থান চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে এবং তাঁকে এক অনুকরণীয় ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পরিবর্তনের অগ্রপথিক! জনকল্যাণ ও সুশাসনে অনন্য নজির স্থাপন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল! বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সমগ্র এলাকায় এক যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করেছেন। তাঁর জনমুখী ও আপসহীন নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় পাল্টে গেছে পুরো জেলার দৃশ্যপট। অবৈধ উপার্জন থেকে দূরে থেকে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় সচেষ্ট রয়েছেন। শুধু নিজে সততার পথ অনুসরণ করাই নয়, বরং তাঁর আওতাধীন অনুসারী ও নেতাকর্মীদের জন্যও কঠোর ও পরিপক্ক ইসলামিক দিকনির্দেশনা এবং কড়া বার্তা দিয়ে চলেছেন, যেন কেউ কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সাথে যুক্ত না হয়। জনদরদী সেবা ও সততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলা এই বিশ্বাসযোগ্য জননেতা আজ তাঁর সততা, বিচক্ষণতা ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের মনে গভীর আস্থা ও ভালোবাসার এক অনন্য স্থান করে নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের রাজনীতির প্রভাবশালী মুখ মো. নূরুল ইসলাম বুলবুল এমপির এক নজরে বর্ণাঢ্য রাজনৈতিক পেশাগত সৎ ও নিষ্ঠার সাথে জীবন! বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে জামায়াতে ইসলামীর অন্যতম প্রভাবশালী ও পরিচিত মুখ মো. নূরুল ইসলাম বুলবুল। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত দীর্ঘ পথপরিক্রমায় তিনি নিজেকে দলীয় কাঠামোর গুরুত্বপূর্ণ এক নেতৃত্বে পরিণত করেছেন। মো. নূরুল ইসলাম বুলবুল ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রেহাইচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম অধ্যাপক মোহাম্মদ ইসরাইল (যিনি কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন) এবং মাতার নাম মোসা. নুরজাহান বেগম নুরী। ভাই-বোনদের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি কোহিনুর আখতার (সীমা)-র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

শিক্ষাজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএসএস ডিগ্রি অর্জনের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। ছাত্ররাজনীতি থেকে মূলধারা রাজনীতিতে তিনি! ছাত্রজীবন থেকেই তিনি ইসলামপন্থী রাজনীতির সাথে যুক্ত হন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালনের পর ২০০১ থেকে ২০০৩ মেয়াদ পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে সফলভাবে নেতৃত্ব দেন। ছাত্ররাজনীতির অধ্যায় শেষ করে তিনি ২০০৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং একই বছরের ১৫ অক্টোবর দলটির রুকন (সদস্য) পদ লাভ করেন।

প্রধান রাজনৈতিক পদপদবী ও বর্তমান দায়িত্ব! দলীয় বিভিন্ন স্তরে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। তাঁর উল্লেখযোগ্য পদপদবীসমূহ হলো! কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীত নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য। ঢাকা মহানগরী দক্ষিণের আমীর! ২০১৭ সাল থেকে তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের খুব সততা ও নিষ্ঠার সঙ্গে আমীরের দায়িত্ব পালন করে আসছেন।

জাতীয় সংসদ সদস্য ২০২৬ তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত ও অন্যান্য কার্যক্রমে তার অবদান রয়েছেন! রাজনীতির পাশাপাশি তাঁর রয়েছে বৈচিত্র্যময় পেশাগত অভিজ্ঞতা। কর্মজীবনের শুরুতে তিনি নবাবগঞ্জ সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে রেজিস্ট্রার এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও যুক্ত রয়েছেন।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন দুর্নীতিমুক্ত একজন নেতা! চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, রাজনীতি ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র মো. নূরুল ইসলাম বুলবুল তাঁর সততা, দূরদর্শী নেতৃত্ব এবং সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আধুনিক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। ছাত্রজীবন থেকে ইসলামী রাজনীতি ও সমাজসেবায় নিবেদিত এই জননেতা সুশিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে সুশাসন নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সরকারি-বেসরকারি দপ্তরের অনিয়ম-ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, তা স্থানীয় প্রশাসনিক গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দেশের রাজনীতিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজের নৈতিক সততা বজায় রাখার পাশাপাশি অনুসারীদের কঠোর ইসলামিক নীতি-আদর্শের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে তিনি শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিই করেননি, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করে সমাজে ফিরিয়ে এনেছেন গভীর শান্তি ও স্থিতিশীলতা। সর্বোপরি, রাষ্ট্রীয় ও সামাজিক কল্যাণে তাঁর এই আপসহীন, দূরদর্শী ও জনকল্যাণমুখী পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জকে নতুন এক সুশাসনের দিগন্তে পৌঁছে দিয়ে তাঁকে জনগণের আস্থা ও ভালবাসার এক অবিসংবাদিত রাষ্ট্রীয় ও সামাজিক প্রথাপ্রদর্শকে পরিণত করেছে।

(জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি! যার বলিষ্ঠ নেতৃত্বে পাল্টে গেছে চাঁপাইনবাবগঞ্জের দৃশ্য)! চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বকে স্বাগত জানিয়ে ছাত্র শিবিরের প্রতিক্রিয়া ও ভাবনার চিত্র ও সরেজমিন রিপোর্ট বলছেন একজন 
জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি-র বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র শিবিরের তরুণ নেতাকর্মীরা। তাদের মতে, তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা ও উন্নয়নমুখী পদক্ষেপের ফলেই চাঁপাইনবাবগঞ্জের সার্বিক চিত্রে আজ এক ইতিবাচক পরিবর্তন এসেছে। অবহেলিত এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কল্যাণে তাঁর অবদান সর্বজনবিদিত। শিবির নেতাদের মতে, একজন আদর্শ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি কীভাবে এলাকার চিত্র বদলে দিতে পারেন, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণেরা মনে করে, নীতি ও আদর্শে অবিচল থেকে তিনি যেভাবে চাঁপাইনবাবগঞ্জের মানুষের সেবা করে যাচ্ছেন, তা আগামী দিনের তরুণ রাজনীতিবীদদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাঁর এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং চাঁপাইনবাবগঞ্জ আরও এগিয়ে যাবে বলেই তাদের আশাবাদ। সৌজন্যে : (মো. আশিকুর রহমান আশিক) বিশিষ্ট রাজনীতিবিদ ও জামায়াত নেতা চাঁপাইনবাবগঞ্জ ছাত্র শিবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট