1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির শটপিছ ক্রিকেটে চ্যাম্পিয়ন ডিসি রাইডার্স, রানার্স আপ -আজমীর বয়লার হাউজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:১৮ জুন

নগরীর সিইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে শটপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার রাতে সেইলস গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান মার্কেট প্রাঙ্গণে ৪ দলের খেলোয়াড়দের সম্মিলিত মিলন উৎসব, মিছিল সহকারে খেলার মাঠে উপস্থিত হোন।

নক আউট পর্বের খেলায় ডিসি রাইডার্স(মনোয়ার ক্রোকারিজ), আজমীর বয়লার হাউজ কে মাত্র ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ১৫ হাজার টাকা লাভ করেন।আর রানার্স আপ দল আজমীর বয়লার হাউজ ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা লাভ করে।

টুর্নামেন্টের অপর দুটি দল হচ্ছে ফুলকলি একাদশ ও এম সি রয়েলস ক্রিকেট দল।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের জিয়াবুল হক।

ফাইনাল খেলা শেষে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমিতির সভাপতি হাজী মোঃ মাহাবুবুল হক ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা, ক্রীড়া সংগঠক মীর ইফতেখার হোসাইন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায়ে এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জহিরুল আলম,সহ- সাঃ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক -মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক মোঃ মানিক, দপ্তর সম্পাদক মোঃ মতিন, আরও উপস্থিত ছিলেন মোঃ জাহিদ চৌধুরী, মোঃ জাগির হোসেন, নির্বাহী সদস্য মোঃ আকতার, বিপ্লব, মোঃ আজাদ।খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন রুবেল ,রবিন ও সুলতান প্রমুখ।

খেলায় ৪ টিম অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকল খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার সহ প্রতি খেলায় ম্যান অফ দা ম্যাচ ও সেরা ফিল্ডার, উইকেট সংগ্রহকারী এবং উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার ও প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট