1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শনে শিক্ষা মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী : ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল ৩য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জিতেছে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অভিযানে ০১জন আসামীসহ ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল আটক

বিশেষ প্রতিনিধি:- রনি কায়সার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল জব্দ করেছে। 

 

গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:০০ টার সময় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মোঃ সালাউদ্দিন (৩৬), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-চাঁদপুর, ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ (Hero HF Delux 100cc) ঘটনাস্থল হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ মোবাইল ফোন এবং মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। প্রকাশ থাকে, এই ব্যাটালিয়ন বিগত ০৩ (তিন) মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১৪০টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট