1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নবাবগঞ্জ মঞ্চে গণভোটের প্রচার-প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত ইমাম সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সঞ্চালক করেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। শুরুতে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুখতার আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ,চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষের পরিচালক মোঃ জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন,আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে হ্যাঁ ভোট প্রদান করলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে। ইমাম ও ওলামায়ে কেরামদের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ইমাম ও ওলামারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট