1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জের আম চাষীদের জন্য স্বস্তির বার্তা, কবে হবে চাষীদের প্রত্যাশা পূরণ

শিবগঞ্জ প্রতিদিন:- মোঃ মোস্তাফিজুর রহমান (জনি)
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের হাজারো আম চাষী সারা বছর কঠোর পরিশ্রম করে দেশের মানুষের জন্য নিরাপদ ও সুস্বাদু আম উৎপাদন করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ওজনের অনিয়ম, অতিরিক্ত কাটতি এবং বিভিন্ন অযৌক্তিক দাবির কারণে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছেন।
সম্প্রতি বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইজারাদার (ইসটেক হোল্ডার), প্রশাসন ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে—
৪০ কেজি আম = ১ মণ হিসেবে গণ্য হবে। প্রতি কেজি আমের উপর সর্বোচ্চ ৩% কমিশন নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্ত নিঃসন্দেহে আম চাষীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো কৃষকের কাছ থেকে অতিরিক্ত ওজন নেওয়া, অযৌক্তিক কাটতি বা হয়রানি করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমরা আশা করি চাঁপাইনবাবগঞ্জ জেলার মাননীয় তিনজন সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবেন এবং আম বাজারে দীর্ঘদিনের অনিয়ম ও সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটাবেন। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে,আম চাষী বাঁচলে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ বাঁচবে।
এমন এক বুক আশা নিয়ে প্রতিনিয়তই দিন গুনছেন আমি চাষীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট