1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:২৪ জুলাই

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড)’র শিল্প প্রতিষ্ঠান এক্সেলসিয়র সুজ লি: অফিসে চায়না নাগরিকদের জন্য বরাদ্দকৃত ‘চায়নিজ কাস্টমার’ কক্ষ থেকে গত ১৫ জুলাই ‘২৬ ইং তারিখে উক্ত প্রতিষ্ঠানের টেকনিশিয়ান চায়না নাগরিক ওয়াং দুনইউনের নগদ ২,৫০০ (দুই হাজার পাঁচশত) ইউএস ডলার, নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, চীনা জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডেবিট কার্ডসহ অন্যান্য মালামাল চুরি হয়।

পরবর্তীতে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ফ্যাক্টরিতে কর্মরত মোছাঃ নাজিরা আক্তার (৩১), স্বামী-মোঃ আশ্রাবুল মিয়া, সাং-বারিক নগর, শিবপাশা, ডাকঘর-শিবপাশা, থানা-আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান ঠিকানা-কলসী দিঘীর পাড়, (বাঁশতলা)মহসীন কলোনী, থানা-বন্দর-চট্টগ্রামকে চুরির ঘটনার সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়।

তিনি এক্সেলসিয়র সুজ লি.-এর একজন কর্মচারী ছিলেন।এ ঘটনায় ফ্যাক্টরির এইচ আর ম্যানেজার মোঃ শাকিল বাদী হয়ে এজাহার দায়ের করলে ইপিজেড থানায় মামলা নং-১০, তারিখ-১৯/০৭/২০২৬ ইং পেনাল কোডের ৩৮১ ধারায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানাধীন বারিক নগর, শিবপাশায় আসামির গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে নগদ ৯২,০০০/- (বিরানব্বই হাজার) টাকা, ১,৪১৭ (এক হাজার চারশত সতের) ইউএস ডলার এবং অন্যান্য মালামাল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট