1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

ফিল্মি স্টাইলে পুলিশের দুঃসাহসিক অভিযান! চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ! প্রশংসায় ভাসছেন দুই চৌকস পুলিশ কর্মকর্তা

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ফিল্মি স্টাইলে পুলিশের দুঃসাহসিক অভিযান! চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ! প্রশংসায় ভাসছেন দুই চৌকস পুলিশ কর্মকর্তা

মাদক কারবারিদের পলায়নচেষ্টা রুখে দিয়ে মাদক উদ্ধার জেলাজুড়ে প্রশংসায় ভাসছেন এই দুই চৌকস পুলিশ কর্মকর্তা, সাব- ইন্সপেক্টর রাসেল ও সহ-সাব ইন্সপেক্টর আব্দুল মোতালেব 

এসএম রুবেল ক্রাইম রিপোর্টার, ইনভেস্টিগেশন টিম ক্রাইম সিন চাঁপাইনবাবগঞ্জ গণমাধ্যম মিডিয়া সেল | ১২ জুলাই ২০২৬ খ্রি.

চাঁপাইনবাবগঞ্জ: সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাকারবারিদের শক্তিশালী সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে এক রুদ্ধশ্বাস ও ফিল্মি স্টাইলের সফল অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের কঠোর নির্দেশনা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনের প্রত্যক্ষ দূরদর্শী পরিকল্পনায় এই বিশাল সাফল্য অর্জিত হয়েছে। অভিযানে মাদক কারবারিদের দুর্দান্ত গতিতে পলায়ন ও ধস্তাধস্তির মুখেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ৭,০০০ (সাত হাজার) পিস আমদানি নিষিদ্ধ বার্মা-ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটর- সাইকেল জব্দ করেন এই দুই পুলিশ কর্মকর্তা। এই দুঃসাহসিক ও শ্বাসরুদ্ধকর অভিযানের ফ্রন্টলাইনে থেকে মাদক কারবারিদের চালবাজি নস্যাৎ করে দিয়েছেন সদর মডেল থানার দুই চৌকস অফিসার—সাব-ইন্সপেক্টর (এসআই) এস এম রাসেল কবির এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল মোতালেব। তাদের এই বীরত্বপূর্ণ অ্যাকশন ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তার কারণে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবার চালান উদ্ধার করে জেলাজুড়ে এখন তারা ব্যাপক প্রশংসায় ভাসছেন।

পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২০২৬ তারিখ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে মাঠের অভিযান ও তৎপরতা রয়েছেন পুলিশ! আজ দুপুরে সদর মডেল থানার একটি চৌকস টিম থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী টহল ও তল্লাশি কার্যক্রম শুরু করার সময় এবং অভিযান পরিচালনা চলাকালীন জেলা শহরের আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন! (এসআই রাসেল কবির ও এএসআই আব্দুল মোতালেব) এ সময় একটি দ্রুতগতির সন্দেহভাজন চোখ পড়লে মোটরসাইকেলকে থামার সংকেত দেয় এই দুই পুলিশ কর্মকর্তা। 

পুলিশের ব্যারিকেড দেখে মাদক কারবারিরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। গ্রেফতার এড়াতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ও তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও ২ জন কারবারি সহযোগী চলন্ত মোটরসাইকেলটি মাঝরাস্তায় ফেলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এরপর ফিল্মি স্টাইলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুর্দান্ত গতিতে পালিয়ে যায় তারা। পালানোর সময় মোটরবাইকের হ্যান্ডেলে ঝুলানো ‘ইজি ফ্যাশন’-এর একটি ব্যাগের হাতা ছিঁড়ে পাকা রাস্তায় পড়ে যায় এবং ভেতর থেকে বেরিয়ে ইয়াবার প্যাকেটগুলো চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।পলাতক মাদক কারবারিদের ধরতে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করলেও তারা অত্যন্ত দ্রুত গতিতে এলাকা ত্যাগ করতে সক্ষম হয়। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষী ও সাধারণ জনগণের সামনে এসআই রাসেল কবির ও এএসআই আব্দুল মোতালেব অত্যন্ত সাহসিকতার সাথে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন এবং ছড়িয়ে থাকা অবৈধ ইয়াবার চালানটি উদ্ধার করেন। উদ্ধার ও জব্দকৃত মালামাল অবৈধ মাদক ! ৭,০০০ (সাত হাজার) পিস বার্মা ও ভারতীয় আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ১টি নীল রঙের বাজাজ ডিসকভার (Bajaj Discover) মোটরসাইকেল যার (রেজিঃ নং-নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০)। এবং

১টি ছেঁড়া হাতলযুক্ত ‘ইজি ফ্যাশন’ ব্র্যান্ডের ব্যাগ। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ঘটনাস্থল থেকে নিম্নলিখিত মালামালগুলো জনসম্মুখে জব্দ তালিকাভুক্ত করে উদ্ধার করেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া চিহ্নিত প্রধান মাদক কারবারি হলেন আব্দুর রউফ (৪৪)। তিনি শিবগঞ্জ থানার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের  সেন্টুর ছেলে। এছাড়াও তার সাথে আরও ২ জন কারবারিরা ও অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। ও তাদের বিরুদ্ধে অনুসন্ধানিক তালিকাভুক্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছেন! চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ সূত্রে প্রেরিত প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ মাদক ও মোটরসাইকেল জব্দের ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পলাতক মাদক চক্রটিকে আইনের আওতায় আনতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরামুল হোসাইন! অন্যদিকে 

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি এবং স্পটে এসআই রাসেল কবির ও এএসআই আব্দুল মোতালেবের অসীম সাহসিকতা সাধারণ জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বড় ধরনের মাদকের চালান স্পটেই পণ্ড করে দেওয়ায় জেলা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহলসহ চাঁপাইনবাবগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন পুলিশের এই ফিল্মি স্টাইলের রুদ্ধশ্বাস অভিযান ও মাদকের বড় চালান জব্দ করার ঘটনাটি সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের জিরো টলারেন্স নীতি এবং সদর মডেল থানার ওসি একরামুল হোসাইনের দূরদর্শী নেতৃত্ব প্রমাণ করেছে যে, অপরাধীদের দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ কতটা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে, জীবন ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে এসআই রাসেল কবির ও এএসআই আব্দুল মোতালেব যে অসীম সাহসিকতা ও বীরত্ব দেখিয়েছেন, তা জেলার সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি, এই চৌকস কর্মকর্তাদের এমন অনবদ্য অ্যাকশন জেলা থেকে মাদক সিন্ডিকেট ও চোরাচালান পুরোপুরি নির্মূল করতে অগ্রণী ভূমিকা পালন করবে। এবং এই সাহসিকতা অভিযান, সফল করা এই দুই পুলিশ কর্মকর্তাকে, সম্মাননা  প্রদান করা হলে পুলিশের মধ্যে অপরাধ দমনে দ্বিগুণ মাত্রা বাড়াসহ আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জনের স্বীকৃতি ও মর্যাদা প্রদানের প্রক্রিয়া আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে! এটি শুধু পুরস্কার নয় বরং অনুপ্রেরণার উৎস। সমাজে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দিলে তাঁদের প্রচেষ্টা উৎসাহিত করে কাজের অগ্রগতি বাড়বে। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট