1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

চট্টগ্রাম- ১১ আসনে ধানের শীষের সমর্থনে সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম- ১১ আসনে ধানের শীষের সমর্থনে সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত……

চট্টগ্রাম- ১১ আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ

চট্টগ্রাম, ৩১ জানুয়ারি ,শনিবা বিভিন্ন এলাকায় গণসংযোগে বক্তারা বলেন,

বিএনপি একটি অসাম্প্রদায়িক ও ধর্মীয় সহনশীল রাজনৈতিক দল—যার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিরাপদ—এমন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর সমর্থনে চট্টগ্রাম সনাতনী আইনজীবী পরিষদের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

(শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরের ১১ নম্বর আসনের আওতাধীন বন্দর পোর্ট কলোনি, নতুন মার্কেট, ইস্ট কলোনি, হিন্দুপাড়া, ধোপাপাড়া ও সাইড কলোনি এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিনিয়র আইনজীবী মফিজুল হক ভূঁইয়া, এডভোকেট কাশেম চৌধুরী ও এডভোকেট মো. জাফর হায়দার।

সনাতনী আইনজীবী পরিষদের পক্ষে এতে অংশগ্রহণ করেন এডভোকেট শিপন কুমার দে, এডভোকেট সজীব চৌধুরী, এডভোকেট যিশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট সত্যঞ্জয় বড়ুয়া, এডভোকেট পঙ্কজ কান্তি দে এবং এডভোকেট কাঞ্চন চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, সনাতনী পোর্ট কলোনি সমন্বয়ক স্বপন দাস, সুজন কুমার রায়, বন্দর পূজা মন্দিরের সদস্য খোকন দাস, সমন্বয়ক দীপক দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট