1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে টিম কর্নফুলী জয়ী: সাবেক ফুটবলার মামুনুল কে সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ৩রা জুন

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ২রা জুন বিকালে সম্পন্ন হয়েছে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ।

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই প্রীতি ম্যাচে ঢাকায় বি লিগ সহ বিভিন্ন লিগে অংশগ্রহনকারী খেলোয়াড়দের নিয়ে গঠিত টিম কর্নফুলী ও টিম হালদা একে অপরের মোকাবেলা করে।খেলায় টিম কর্নফুলী ২ – ১ গোলে টিম হালদাকে পরাজিত করে।

খেলা শেষে প্রীতি ম্যাচের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী উপস্থাপনায় প্রীতি ম্যাচের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদদিন শামীম, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াউদ্দিন বাবর,বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এম আবুল হাসনাত সহ সিডিএফএ, সিজেকেএস ক্লাব সমিতি , কোচেস এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্য সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন কে ফুটবল থেকে অবসর নেওয়ায় সিজেকেএস ক্লাব সমিতি, সিডিএফএ, কোচেস এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট