1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল এয়ারপোর্ট থানার সফল পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী মাদক সেবনের অভিযোগে কাশিমপুর কারাগারের কারারক্ষী বরখাস্ত চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে ইসরাফিলঃ ক্রীড়াঙ্গনের স্বর্ণযোগ ফিরে আসবে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের আম চাষীদের জন্য স্বস্তির বার্তা, কবে হবে চাষীদের প্রত্যাশা পূরণ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক

চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে ইসরাফিলঃ ক্রীড়াঙ্গনের স্বর্ণযোগ ফিরে আসবে ইনশাআল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশেষ ক্রীড়া প্রতিবেদন:১০ জুন (চট্টগ্রাম)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও অর্থ উপ-কমিটির চেয়ারম্যান চট্টগ্রামের কৃতি সন্তান ইসরাফিল খসরুকে সংবর্ধণা জানিয়েছেন চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।

১০ জুন, বুধবার বিকালে জেলা স্টেডিয়াম ( সাবেক এম এ আজিজ স্টেডিয়াম)চত্বরে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদের আহবায়ক হাজী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস ক্লাব উপদেষ্টা হাফিজুর রহমান, সভাপতি এ্যাডভোকট শাহীন আফতাব রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিডিএফের সভাপতি শহিদুল ইসলাম, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, ক্রীড়া সংগঠক, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কর্মকতা, বিভিন্ন একাডেমির পরিচালক বৃন্দ, ক্লাব সদস্য ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন ,চট্টগ্রামে খেলার মাঠ সংকটকে সামনে রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরীর কাজ করছে। তিনি বলেন, চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ও অনুশীলন মাঠের উন্নয়নের জন্য এরিমধ্যে সিটি করপোরেশন ১০ কোটি টাকা ররাদ্দ দিয়েছেন।

সংবর্ধিত অতিথি ইসরাফিল খসরু বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের স্বর্ণযোগ ফিরে আসবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকেই জাতীয় দলের খেলোয়াড় সৃষ্টি হবে। তিনি বলেন,

আমি কোন মন্ত্রী, এমপি নয় তারপরও আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন তা আমরা চিরদিন মনে রাখব। স্থানীয় সিনিয়র ক্রীড়া সংগঠকদের সাথে নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজে করে যাব। তিনি বলেন, অবকাটামোগত উন্নয়ণ ছাড়া খেলাধুলার উন্নয়ন সম্ভব নয়। তাই অবকাটামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে।

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে ফুটবলের জন্য বরাদ্দ প্রসংগে তিনি বলেন, এই মাঠ সকল খেলার জন্য উন্মুক্ত থাকবে।

সংবর্ধণা অনুষ্ঠান শুরুর পূর্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই খ্যাত শিল্পী জান্নাতুল ফেরদৌস সুমী।

সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত ইসরাফিল খসরুকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও দলীয় সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট