1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

চট্টগ্রামে অনলাইনে জুয়ায় আসক্ত স্বামী কে বাঁধা দেওয়ায় রাগে স্ত্রী কে খুন: স্বামী আটক..!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ:০১ অক্টোবর, চট্টগ্রাম

নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড এলাকায় সানজু আক্তার নামের এক নারীকে গলা কেটে খুন করার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ জাবেদ।

গতকাল বুধবার সকালে নগরের বন্দর থানার ২নং সাইট আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দুই ঘণ্টার মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জাবেদকে গ্রেপ্তার করে।

এসআরবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত। এ নিয়ে স্ত্রী সানজু আক্তারের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো।

গতকাল সকালেও এ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে গলায় ছুরি দিয়ে আঘাত করে খুন করেন জাবেদ।

বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম সংবাদ মাধ্যম কে বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় গৃহবধূ সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত জাবেদ পালিয়ে যান। পরে এসআরবির একটি দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট