1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

গোল শূন্য ড্র করেছে একাডেমির ১৪,১৫ ও১৬ দল: সম্মিলিত স্কুল দল ঠেকে গেলো

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:১৭ অক্টোবর

আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ( অ-১৪) একাডেমি কাপ ফুটবল ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবলে অংশগ্রহণ করাল লক্ষ্যে দঃ হালিশহর ফুটবল একাডেমির আওতায় বিভিন্ন স্কুল ছাত্রদের সমন্বয়ে গঠিত সম্মিলিত স্কুল ফুটবল দলের সাথে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির অ-১৪,১৫ ও ১৬ দল।

একাডেমির ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে পশ্চিমের সাগর পাড় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচে কেইপিজেড বেপজা পাবলিক স্কুল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সম্মিলিত দল কে ০-০ গোলে ঠেকিয়ে দিয়েছে একাডেমির অ-১৪,১৫ ও ১৬ দল ।

সিনিয়র দলের মোঃ সোহান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং জুনিয়র ১৪ দলের সিয়াম শান্তনা পুরস্কার লাভ করেছেন।খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার,সহকারী কোচ মোঃ মামুন ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ (কিপার) ওমর ফারুক

এসময় উপদেষ্টা সদস্য মোঃ আজাদ কামাল, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মোঃ আমির হোসেন, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব খান উপস্থিত ছিলেন।

আগামী সোমবার বিকেলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি ও বুধবার বিকেলে স্টিল মিলস হাইস্কুল প্রাক্তন ছাত্র ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট