1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

গাজীপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ২ সদস্যসহ গ্রেফতার ৩।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

রাজু হোসেন (গাজীপুর) 

 

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন অভিনব ও বিপজ্জনক অপরাধ কৌশল “শয়তানের নিঃশ্বাস” (বিশেষ চেতনানাশক) ব্যবহারকারী অপহরণ মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী এবং একজন সিআর (CR) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

 

আজ সোমবার (১ জুন) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশের একটি চৌকস দল মহানগরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

 

পেনাল কোডে রুজুকৃত একটি অপহরণ মামলার তদন্তে “শয়তানের নিঃশ্বাস” প্রয়োগকারী চক্রের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত দুজন হলেন১.মোঃ ফিরোজ আলম (৩০)২.মোঃ রুবেল হোসেন রাসেল (৩০)

 

এছাড়া একই অভিযানে সিআর (CR) গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরও এক আসামীকে গ্রেফতার করা হয়। তিনি হলেন ৩.মোঃ রুবেল রানা।

 

বাসন থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানায়, অপরাধ দমনে এবং মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত তিন আসামীকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট