1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

গাজীপুরে পূবাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক|
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক|

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মকবুল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে থানার হায়দরাবাদ এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন, কনস্টেবল মো. মিজানুর রহমান ও মো. মঞ্জুরুল হোসেনসহ একটি চৌকস দল শুক্রবার রাতে থানা এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানে বের হন। রাত বাড়ার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, হায়দরাবাদ মজিবুর মার্কেট সংলগ্ন হোসনারটেক ঈদগাহগামী রাস্তায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে পারে।

খবর পাওয়া মাত্রই পুলিশ দল মজিবুর মার্কেটের সামনে জনৈক মনির সাহেবের বাসার সামনের ইটের সলিং রাস্তার ওপর অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মকবুল হোসেনকে ঘেরাও করে আটক করা হয়। পরে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মকবুল হোসেন পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ (মজিবুর মার্কেট) এলাকার মৃত রমজান আলীর ছেলে। তার মায়ের নাম ঝিনুক বেগম। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সাথে জড়িত ছিল।

এই ঘটনায় পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীসহ পুলিশ থানায় হাজির হলে অফিসার ইনচার্জ (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মহানগরীকে মাদকমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট