1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙা ঝুপড়িতে মানবতার জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান হোসেন আলী হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার পোরশা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ চট্টগ্রামে ১১দলীয় জোটের সমাবেশ কে সাফল্য কামনায় ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও পথসভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনা চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি”র বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতার-২ নওগাঁ পুলিশ সুপারের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা গ্রেফতার প্রতারক শাহজাদপুরে “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ”

গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি,১২ জুন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় জোট ঘোষিত ১৩ জুনের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ শফিউল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণের দেওয়া রায়ের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার ক্ষমতার ১০০ দিন অতিক্রম করেছে, কিন্তু এই সময়ের মধ্যে তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের ভাষা ও প্রত্যাশা বুঝতে পারছে না এবং ফ্যাসিবাদী কায়দায় অগ্রসর হচ্ছে।”

মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর জনাব মুহাম্মদ ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব মুহাম্মদ আবুল মোকাররম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মোঃ সাহেদ বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী, মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ১৩ জুনের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে এবং দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট