1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

খুলনায় নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//

 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।রবিবার ১ মার্চ ২০২৬ দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের সময় ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় নবাগত প্রশাসককে।দায়িত্ব গ্রহণ শেষে বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার নাগরিকদের প্রত্যাশা পূরণই হবে তার প্রধান লক্ষ্য। সিটি কর্পোরেশনের সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে তিনি কাজ করবেন বলে জানান।
তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান প্রদর্শন এবং নগরবাসীকে সার্বক্ষণিক সেবা প্রদান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন, সবুজ ও চাঁদাবাজিমুক্ত নগর গড়তে উদ্যোগ নেওয়া হবে।একই সঙ্গে সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার অঙ্গীকারও করেন নতুন প্রশাসক। এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে- খুলনা জেলা ডিসি ট্রাফিক ও ডিসি প্রসিকিউশন পুলিশ সুপার কেএমপি”র শফিকুল ইসলাম ও কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট