1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

খুলনায় গু”লিতে আ”হত যুবক-অ”বস্থা আশ”ঙ্কাজনক, পুলিশ তদ”ন্তে.

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//

 

খুলনা মহানগরীর লবণচরা থানার বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আয়নুল লবণচরা থানার ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আয়নুল রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালায়। এতে দুটি গুলি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়।

গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আয়নুলকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

লবণচরা থানার এসআই খালিদ হাসান জানান, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

হামলার ঘটনাকে কেন্দ্র করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

তবে হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট