1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মো: তরিকুল ইসলাম
মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি,

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশন।
সংগঠনের সদস্যরা গ্রামের বিভিন্ন দরিদ্র পরিবারের দ্বারে দ্বারে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, খেজুর, আলু, মুড়িসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। চলতি বছর খালিয়া গ্রামের প্রায় ৬০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
জানা যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশন টানা তিন বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটির সদস্যরা নিজ উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট