1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙা ঝুপড়িতে মানবতার জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান হোসেন আলী হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার পোরশা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ চট্টগ্রামে ১১দলীয় জোটের সমাবেশ কে সাফল্য কামনায় ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও পথসভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনা চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি”র বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতার-২ নওগাঁ পুলিশ সুপারের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা গ্রেফতার প্রতারক শাহজাদপুরে “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ”

কুন্দপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু মহাজোট

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

৯ জুন ২০২৬, মঙ্গলবার দুপুর ৩. ০০ ঘটিকার সময় নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনসাপাড়া বড়বাড়ি এলাকায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখা।
মঙ্গলবার বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখার সভাপতি শ্রী সুমন চক্রবতী এবং সাধারণ সম্পাদক শ্রী রবি দে এছাড়াও উপস্থিত আছেন নিবাহী পরিষদের শ্রী প্রদীপ কুমার দে মিঠু সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, মানবিক বিপর্যয়ের মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে যেসব পরিবার তাদের বসতঘর, আসবাবপত্র ও জীবিকার গুরুত্বপূর্ণ উপকরণ হারিয়েছেন, তাদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সভাপতি শ্রী সুমন চক্রবর্তী বলেন, “মানুষ মানুষের জন্য। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। বাংলাদেশ হিন্দু মহাজোট সব সময় মানবিক কর্মকাণ্ডে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।”
সাধারণ সম্পাদক শ্রী রবি দে বলেন, “শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সে লক্ষ্যে আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতার চেষ্টা চালিয়ে যাব।”
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ হিন্দু মহাজোটের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।
ত্রাণসামগ্রী গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
স্থানীয়দের মতে, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সমাজের অন্যান্য সংগঠনের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট