1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

কলম থামাবে কে? রংপুর পীরগঞ্জে অনুসন্ধানী সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা!

সৈয়দ মোহাম্মদ কায়সার ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন!রংপুর
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
  • সৈয়দ মোহাম্মদ কায়সার ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন!রংপুর
  • তারিখ: ৯ মার্চ, ২০২৬।
    চট্টগ্রাম! সত্যের পথে অবিচল থাকাই কি তবে কাল হলো? কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় পীরগঞ্জের সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং চিহ্নিত সদস্যরা। গত সোমবার (৯ মার্চ ২০২৬) সন্ধ্যা ছয়টার তার নিজ এলাকায় অত্যন্ত পরিকল্পিতভাবে এই বর্বরোচিত হামলা চালানো হয়। রক্তাত্ব অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক কাজে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা ৫ থেকে ৬জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল চারদিক থেকে সাংবাদিক খাদেমুল ইসলাম কে ৫/৬ ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। দৈনিক ‘আজকের নয়া বাংলা’ পএিকার স্টাফ ও মুক্ত জমিন এবং দিনের কন্ঠ পত্রিকার রিপোর্টার এবং সিনিয়র সাংবাদিক মো. খাদেমুল ইসলামের রক্তাক্ত জখম দেখে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা বীরদর্পে এলাকা ত্যাগ করে।

ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি সাংবাদিক সমাজের! এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে সারা দেশের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রংপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে স্থানীয় প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অনুসন্ধানী প্রতিবেদক সৈয়দ মোহাম্মদ কায়সার জানান, “সাংবাদিকের কলম স্তব্ধ করতেই এই কাপুরুষোচিত হামলা। যদি দ্রুততম সময়ের মধ্যে এই ‘মাফিয়া ক্যাডার’ ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের গ্রেফতার করা না হয়, তবে দেশজুড়ে লাগাতার মানববন্ধন ও কঠোর কর্মসূচি পালন করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ ও জনমনে প্রশ্ন! ঘটনার পর পরই ভুক্তভোগী সাংবাদিক স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে। তবে সাধারণ জনগণ ও বুদ্ধিজীবীদের মনে একটাই প্রশ্ন— একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সত্য সংবাদ পরিবেশন করার দায়ে যদি একজন কলম যোদ্ধা ও সাংবাদিককে রক্তাক্ত হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?!

দ্রুত গ্রেফতারের দাবি ও দেশজুড়ে সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও ক্ষোভ নিয়ে জরুরী সভায়! চিহ্নিত এই সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদের আস্ফালন দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। সাংবাদিক কাদেমুল ইসলামের ওপর এই হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর আঘাত। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সক্ষমতা প্রমাণ করবে— এমনটাই প্রত্যাশা সাংবাদিক সমাজ ও দেশের সর্বস্তরের জনগণের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট