1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

কর্ণফুলী নদীতে‌ জাহাজে বৈধ ব্যবসা ও পেশাগত কাজ জোর পূর্বক কেড়ে নেওয়ায় তৃণমূল বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:১৬ জুলাই,চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::১৬জুলাই , চট্টগ্রাম

ইপিজেড থানাধীন বিএনপি দলীয় দুই নেতার ‘৬০-৪০’ গোপন চুক্তির অনৈতিক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।

দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনে শত শত মিথ্যা মামলা, হামলা এবং অবর্ণনীয় নির্যাতনের শিকার হওয়া ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে পেশাগত কাজ ও বৈধ ব্যবসা ফিরে পেতে বঞ্চনার শিকার হচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান।

তৃণমূলের ত্যাগী কর্মীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত , অধিকার আদায়ের লক্ষ্যে আজ ১৬ জুলাই,বিকেলে বৃষ্টি ভেজা বিকেলে ০৯ নং ঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন,স্বৈরাচারের পতনের পরও এই অঞ্চলে শোষণের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, কেবল হাত বদল হয়েছে ,অবৈধ মাসোহারার টেবিল বসিয়ে ৯ নম্বর ঘাটে একচেটিয়া ব্যবসা টিকিয়ে রাখতে দলীয় কতিপয় স্বার্থান্বেষী নেতার প্রত্যক্ষ মদদে ডাঙ্গাচরের কুখ্যাত আওয়ামী দোসর ‘তেল শুক্কুর’ বাহিনীকে নতুন আঙ্গিকে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ।

৩৯ নং ওয়ার্ডের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে কারা নির্যাতিত বিএনপি নেতা এইচ ,এম শাহানূর, ইপিজেড থানা যুবদলের মোঃ সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের মোঃ ফারুক হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ রাসেদ মাহমুদ ইব্রাহীম, তরুণ বিএনপি নেতা মোঃ শাহজাহান,৩৯ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুরাদ, বিএনপি নেতা মোঃ হানিফ,   যুবদল নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইপিজেড থানা যুবদল নেতা মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল আলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ তারেক এবং মোঃ পারভেজ হোসেন , নগর তাঁতি দল নেতা মহিউদ্দিন চৌধুরী,ছাত্রদল নেতা হাসনাফ বিন জিসান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা তীব্র ক্ষোভ ও হতাশ প্রকাশ করে ভুক্তভোগী ও কারা নির্যাতিত স্থানীয় নেতাকর্মীদের পক্ষে জনমত দেন।এসময় তারা পদ্মা, মেঘনা ও যমুনা কেন্দ্রিক ৯ নম্বর ঘাটের ব্যবসাটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে যুগ যুগ ধরে ইপিজেড থানার অন্তর্গত। কিন্তু বিগত ১৭ বছর ধরে ডাঙ্গাচরের কুখ্যাত আওয়ামী দোসর ‘তেল শুক্কুর’ বাহিনী এই অঞ্চলের সরকারি-বেসরকারি সম্পদ ও ব্যবসা একচেটিয়াভাবে লুটে খেয়েছে এবং সাধারণ স্থানীয় ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে।

স্বৈরাচারী সরকারের পতনের পর তৃণমূলের নেতাকর্মীরা বুক ভরে বাঁচার ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিএনপি দলের থানা -ওয়ার্ড পর্যায়ের২/৩ জন শীর্ষ স্বার্থান্বেষী নেতা আজ সেই পুরোনো ফ্যাসিস্ট শোষকদের সাথে‘সিক্সটি-ফোরটি’ (৬০-৪০) শেয়ারের এক গোপন ও লজ্জাজনক চুক্তিতে মেতে উঠেছেন।

প্রতি মাসে লাখ লাখ টাকার মাসোহারা নিজেরাই পকেটে ভরে পুরোনো ফ্যাসিস্টদের আধিপত্য ধরে রাখার সুযোগ করে দিচ্ছেন বলে গুরতর অভিযোগ উঠেছে।

 

৩৯ নং ওয়ার্ডের বঞ্চিত, অবহেলিত ও কারা নির্যাতিত নেতাকর্মীরা আরো বলেন সম্পূর্ণ বৈধ ও অনুমোদিত কাগজপত্র নিয়ে ৯ নম্বর ঘাটে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিস্ট সরকারের তেল শুকুর গংদের হাতে অবৈধভাবে ব‌্যবসা ও কাজ তুলে দেন।

এর প্রতিবাদে ও বিক্ষোভ করায় ইপিজেড থানা যুবদল নেতা সাজ্জাদকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেছেন বলেও জানান। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে।”

 

নেতাকর্মীরা আরও বলেন, তৃণমূলের ভাইয়ে ভাইয়ে সংঘাত লাগিয়ে দেওয়ার জন্য কিছু সাধারণ ও অভাবী মানুষকে ‘পাহারাদার’ হিসেবে ঘাটে দাঁড় করিয়ে দিয়েছেন।

যাঁরা আজ টাকার প্রলোভনে ৯ নম্বর ঘাটে গিয়ে অবস্থান করছেন, তাঁদের উদ্দেশ্যে বক্তারা বলেন—একবার বুকে হাত দিয়ে ভাবুন, আপনারা কার স্বার্থ রক্ষা করছেন? নেতারা মাস শেষে লাখ লাখ টাকার মাসোহারা পকেটে ভরবে, আর আপনাদের কপালে জুটবে কেবলই বঞ্চনা, কলঙ্ক আর ভাইয়ে ভাইয়ে সংঘাতের নোংরা ইতিহাস।

নেতাকর্মীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্যক্তিস্বার্থ আর টাকার পুতুল হয়ে থাকার দিন শেষ। তৃণমূলের অধিকার কেড়ে নিয়ে খুনি, ডাকাত ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার এই নোংরা নীতি রুখে দাঁড়ানোর জন্য তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সহ জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল ও তাঁতীদল কৃষক দলের নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট