1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

এনজিও সংস্থা সংশপ্তক ও প্রধান নির্বাহী লিটন চৌধুরী কে মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের প্রতিবাদ…!

বিশেষ প্রতিনিধি:২২ জুলাই,চট্টগ্রাম
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:২২ জুলাই( চট্টগ্রাম)

চলতি ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে মে মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত চট্টগ্রামের কয়েকটি নাম বিহীন দৈনিক পত্রিকা, অনলাইন গণমাধ্যম ও নিজস্ব এফবি পেইজ ও সোস্যাল মিডিয়ায় সরকারের তালিকা ভুক্ত ও চট্টগ্রাম জেলা প্রশাসক নিয়ন্ত্রিত এনজিও সংস্থা” সংশপ্তক” এর নাম জড়িয়ে এবং তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন চৌধুরী কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিষ্ঠানের পক্ষে সুপ্রিম কোর্টের বিঞ্জ আইনজীবী মোহাম্মদ ইসকান্দার ( সোহেল) স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে লিটন চৌধুরী ও এনজিও সংস্থা সংশপ্তকের বিরুদ্ধে কুৎসা রটনা এবং কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে বিভিন্ন নিউজে প্রকাশিত ঐ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন যে,লিটন চৌধুরী ও এনজিও সংস্থা সংশপ্তক কে দেশের বিভিন্ন স্থানে মান সম্মান ক্ষুন্ন করতে একটি অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘ দিন ধরে অপপ্রচার চালাচ্ছে।

যার সাথে সংশপ্তক কিংবা লিটন চৌধুরী কেউ জড়িত নয় বা ছিল না।

প্রতিবাদ লিপিতে লিটন চৌধুরী পক্ষে বিঞ্জ আইনজীবী মোহাম্মদ ইসকান্দার উল্লেখ করেন যে, জৈনক ব্যক্তি হারুন উর রশীদ নামে এক ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ও পরিচালক,প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে একটা বিরতপূর্ণ বিষয়ে বার বার গণমাধ্যমে প্রকাশ করে উক্ত প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ কে‌ নিদারুণ কষ্ট, হয়রানি এবং চরম নির্যাতন, মানসিক চাপ দিচ্ছেন।

উল্লেখিত প্রতিবাদ লিপিতে আর ও জানিয়েছেন যে, লিটন চৌধুরীর নামে ব‌ক্তিগত গাড়ি ও আর্থিক অনিয়মের কোন অভিযোগ কেউ প্রমাণ করতে পারেন নাই।

তথাপি ঐ দুষ্টু চক্রের কয়েকজন মিলে সংশপ্তক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে বার বার হেনস্থা করা ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন।

ঘটনা চক্রে দেখা যায় যে, উক্ত এনজিও সংস্থা সংশপ্তক মাইক্রো ফিনান্স ও ক্ষুদ্র ঋণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে কিংবা আর্থিক কোনো প্রতিষ্ঠানে এক মিথ্যা মামলা/ ভিত্তিহীন অভিযোগ ছাড়া তেমন কোন অনিয়ম বা সমস্যা চিহ্নিত নেই।

বাংলাদেশ এনজিও ব্যুরোর তথ্য অনুযায়ী চট্টগ্রামের বহুল প্রচলিত ও প্রচারিত এনজিও সংস্থা সংশপ্তক বিগত ২০/২৬ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে বে- সরকারী পর্যায়ে বিরল অবদান রাখতে সক্ষম হয়েছে।

এখানে জৈনক ব্যক্তিবর্গ ও অসাধু হারুন ও এম আলী হোসেন গংরা স্বনামধন্য প্রতিষ্ঠান কে তাদের খারাপ স্বার্থে ব্যবহার করতে না পেরে লিটন চৌধুরী ও এনজিও সংস্থা সংশপ্তকের বিরুদ্ধে কুৎসা রটনার মাধ্যমে দেশ- সমাজে অন্যায় ভাবে মানহানি ঘটনার অপচেষ্টা চালাচ্ছেন।

তাই সংশপ্তক এনজিও সংস্থা ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন চৌধুরীর পক্ষে এডভোকেট মোঃ ইসকান্দার (সোহেল) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়া উক্ত মিথ্যা সংবাদ, ভিত্তিহীন বানোয়াট তথ্য গুলো ঐ প্রকাশিত অনলাইন গণমাধ্যম ও দৈনিক পত্রিকা থেকে দ্রুত না সরালে শীঘ্রই আইনের আওতায় আনা সহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হতে পারে বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট