1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

এনজিওর আড়ালে কোটি টাকার প্রতারণা: বালিয়াডাঙ্গার ‘মাফিয়া’ হাসান ও তার পরিবারের বেপরোয়া সিন্ডিকেট! টার্গেট ছিল পাঁচ কোটি টাকা! শাহাদাত কেন মুখোশধারী চক্র!

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

এনজিওর আড়ালে কোটি টাকার প্রতারণা: বালিয়াডাঙ্গার ‘মাফিয়া’ হাসান ও তার পরিবারের বেপরোয়া সিন্ডিকেট! টার্গেট ছিল পাঁচ কোটি টাকা! শাহাদাত কেন মুখোশধারী চক্র!

এস এম রুবেল, অনুসন্ধানী প্রতিবেদক, ইনভেস্টিগেশন টিম ক্রাইম সিন ইউনিট! মিডিয়া সেল চাঁপাইনবাবগঞ্জ | ২৮ জুন, ২০২৬।

চাঁপাইনবাবগঞ্জ: বালিয়াডাঙ্গা! ইউনিয়নে এনজিও ব্যবসার আড়ালে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কামরুজ্জামান হাসানসহ তার পরিবারের পাঁচ সদস্যকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ‘উদ্যোগী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি ভুয়া এনজিওর মাধ্যমে দীর্ঘ ৭ বছর ধরে এই প্রতারক চক্রটি সাধারণ মানুষের সাথে জালিয়াতি চালিয়ে আসছিল।

দীর্ঘ দুই বছর যাবত পলাতক জীবনের পর অবশেষে ভুক্তভোগীদের হাতে ধরা পড়েছেন মূল হোতা হাসান এবং তার সহযোগী পরিবারের একই সদস্যরা!প্রতারণার অভিনব কৌশল ও ‘পারিবারিক’ সিন্ডিকেট! অনুসন্ধানে জানা যায়! কামরুজ্জামান হাসান তার আপন চার ভাই—শাহাদাত, শাহীন, শাজেমান-রহমান এবং সহযোগী আরিফকে নিয়ে একটি শক্তিশালী প্রতারক চক্র গড়ে তোলেন। চক্রটি ‘উদ্যোগী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি এনজিও খুলে গ্রামের সহজ-সরল মানুষ এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের টার্গেট করে। হাসান নিজে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করলেও তার স্ত্রী চম্পা ক্যাশিয়ারের ভূমিকায় থেকে পুরো আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেন। চড়া সুদের প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মানুষকে এফডিআর (FDR) ও সঞ্চয়ী স্কিমে বিনিয়োগ করতে উৎসাহিত করতেন।

সাতশো গ্রাহকের স্বপ্নভঙ্গ ও অর্থ আত্মসাৎ! ব্যাকগ্রাউন্ড লীডে কথিত সাংবাদিক হাসানের আপন ভাই শাহাদাত! এই চক্রের জালে পা দিয়েছেন প্রায় সাতশ সাধারণ গ্রাহক। অত্যন্ত সুকৌশলে প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া কয়েক কোটি টাকা দিয়ে হাসান ও তার ভাইয়েরা শহরের বিভিন্ন প্রান্তে অঢেল জমি ও সম্পদ গড়ে তুলেছেন–!” গ্রাহকদের জমানো টাকা তাদের পকেটে যাওয়ার পর থেকেই শুরু হয় টালবাহানা। গ্রাহকরা তাদের পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো হুমকির মুখে পড়তে হতো বলে অভিযোগ রয়েছে। এভাবে তারা প্রায় সাতশো পরিবারকে তাদের তাবিজ করণ এবং জিম্মি করে রেখেছিলেন।

অবরুদ্ধ প্রতারক চক্র ও উত্তপ্ত বালিয়াডাঙ্গা! গত দুই বছর ধরে আত্মগোপনে থাকা হাসান ও তার চক্রের সদস্যরা সম্প্রতি বালিয়াডাঙ্গায় ফিরে আসলে ভুক্তভোগীরা ফুঁসে ওঠেন। স্থানীয়রা মিলে হাসান! ও তার স্ত্রী চম্পা এবং তিন ভাইকে ঘেরাও করে আটক করেন। পরবর্তীতে একটি জনসম্মুখে সালিশ বৈঠকে তাদের প্রতারণার যাবতীয় নথিপত্র ও এভিডেন্স তল্লাশি করা হয়। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে তাদের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ও আইনানুগ ব্যবস্থার দাবি! এই ঘটনাকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গা ইউনিয়নে চরম উত্তজনা বিরাজ করছে। প্রতারিত গ্রাহকরা সংবাদ সম্মেলন করে অবিলম্বে এই চক্রের কঠোর শাস্তি এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন। উত্তেজিত এলাকাবাসীর দাবি! যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীরা।

সাংবাদিকতার মহান পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা সাধারণ মানুষের সরল বিশ্বাস ও অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণার জাল বিস্তার করে,! তারা সমাজের বিষফোড়া। শাহাদাত ওরফে ‘চিট শাহাদাত’ এবং তার সহযোগী হাসানের কর্মকাণ্ড সাংবাদিকতার নামে এক ভয়াবহ প্রতারণার চিত্র অনুসন্ধানে চঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে! এনজিও খোলার প্রলোভন দেখিয়ে এবং ৫ কোটি টাকা তহবিল সংগ্রহের মিথ্যা টার্গেট দিয়ে তারা যে দুই কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে, তা কেবল অর্থনৈতিক অপরাধ নয়, বরং নৈতিকতার চরম স্খলন। সাংবাদিকতার মতো একটি সংবেদনশীল পেশায় থেকে ক্ষমতার দাপট দেখিয়ে এবং আইনি বা সামাজিক বিপদের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শাহাদাত ও হাসানের এই অপতৎপরতা শুধু ভুক্তভোগীদের সর্বস্বান্ত করেনি, বরং প্রকৃত সাংবাদিক ও গণমাধ্যমের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আজ সময় এসেছে এই মুখোশধারী প্রতারকদের প্রকৃত রূপ উন্মোচন করার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার, যাতে ভবিষ্যতে কেউ আর সাংবাদিকতার নাম ভাঙিয়ে মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে এমন জঘন্য প্রতারণার সাহস না পায়।

জনমনে এখন একটাই প্রশ্ন—আইনের ফাঁকফোকর গলিয়ে এই ‘মাফিয়া’ চক্রটি কতদিন এভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন,! দ্রুত যেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়।
এই অপরাধচক্রের কর্মকাণ্ডে যুক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক! জোর দাবি জানান সুশীল সমাজ নাগরিকবৃন্দ ভুক্তভোগী জনতা। চোঁখ রাখুন মু’খো’শ উ’ন্মো’চন। পর্ব-৩।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট