
ক্রীড়া ডেস্ক:০৭ সেপ্টেম্বর
বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত রয়েছে বলে দলের উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন ও পরিচালক, টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন জানান।
এদিকে সোমবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশনের শেষে নবাগত খেলোয়াড় ও সদস্যদের প্রাকটিস জার্সি, প্যান্ট, মোজা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাগর পাড় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা।
অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের গড়া দল গঠন করে উক্ত প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ১১ সেপ্টেম্বর সকালে জাতীয় ১৫ দলের বাছাই দলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণ করবে দু’জন খেলোয়াড়।