1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সদর শাখায় ব্র্যাকের উদ্যোগে আমের ড্রায়ার ও বিলিন্ডার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পর্টনার কংগ্রেস অনুষ্ঠিত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ। গোমস্তাপুরে পুশইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ দালাল আটক আজ চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় …! গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর আহবায়ক কমিটি গঠিত -জাহিদুল আহবায়ক, আব্র:হিম সদস্য সচিব ‎গেণ্ডারিয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারে ব্যর্থ পুলিশ ‎ হোসেনপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আনন্দের মাধ্যমে মানসম্মত শিক্ষা শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গঠনে চট্টগ্রাম মডেল স্কুল

ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি-কে কেন্দ্র করে ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন

সঞ্জয় শীল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : -
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিদান সরকার (১২) গুরুতর আহত হয়েছেন। আহত জিদান সরকার ইব্রাহিমপুর সরকার বাড়ীর প্রবাসী উজ্জ্বল সরকারের সন্তান। এ ঘটনায় সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানিয় জনতা।


আটককৃতরা হলেন একিই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (১৩), পিতা: মোমেন মিয়া; আরাফাত হোসেন (১৩), পিতা: আকরাম হোসেন; রামিম (১৩), পিতা: মো. শাহজাহান মিয়া; এবং জিহাদ (১৩), পিতা: মো. আলাউদ্দিন।



ঘটনাটি ঘটে, সোমবার (১৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) বিদ্যালয় চলাকালিন সময়ে। আহতের মা আয়েশা বেগম বাদী হয়ে নবীনগর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।


গুরুতর আহত শিক্ষার্থীর মা আয়েশা বেগম বলেন, স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এভাবে হামলা হবে, তা কখনো কল্পনা করিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”



ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল আলম জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট