1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

ইপিজেডের ব্যারিস্টার কলেজ এলাকা থেকে দূর্শষ ডাকাত রিয়াদ আটক..!

বিশেষ প্রতিনিধি:৩১ আগস্ট
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::৩১ আগস্ট

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিয়াজ প্রকাশ রিয়াদ (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

গতকাল রোববার (৩০ আগস্ট’২৬) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রিয়াজ প্রকাশ রিয়াদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিয়াজ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকার মোঃ ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ সংলগ্ন এলাকায় একটি ভাড়াঘরে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় থাকা মামলাগুলোর মধ্যে রয়েছে—কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার একটি মামলা; ইপিজেড থানায় চুরি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা; বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় একটি মামলা; এছাড়া ২০২৬ সালের আগস্ট মাসে দায়ের হওয়া আরও দুটি মামলা।

এর মধ্যে ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর মামলায় দণ্ডবিধির ৩৪১/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/২২৫ই/৪২৭/৩৪ ধারায় তাকে এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট