1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

আসন্ন_জাতীয়_সংসদ_নির্বাচন নিয়ে জন-প্রত্যাশা ও দায়িত্বের কথা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

#বিজয়_tv-তে জনপ্রিয় টকশো **“চট্টলার চিত্র”**
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজয় টিভির টকশোভিত্তিক অনুষ্ঠান “চট্টলার চিত্র”-এ অনুষ্ঠিত হলো সময়োপযোগী ও গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা। আলোচনার মূল বিষয় ছিল— নির্বাচনে প্রার্থীদের প্রতি জনগণের প্রত্যাশা, উন্নয়নের ধারা, শৃঙ্খলা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় করণীয়।


এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি’ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম খান।
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী এবং ইসলামী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সভাপতি আব্দুল কাদের।
আলোচনায় এম নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ রক্তক্ষয় ও ত্যাগের পর বাংলাদেশের মানুষ এখন একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে—যেখানে দুর্নীতি, অনৈতিকতা ও অসৎ চর্চার কোনো স্থান থাকবে না। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার ওপর ভিত্তি করেই জনগণ তাদের ভবিষ্যৎ দেখতে চায়।
তিনি আরও জোর দিয়ে বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়—এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব।
মো. ইব্রাহিম ফরাজী তার বক্তব্যে বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে এবং মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করবে—দেশের মানুষ তাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবে।
আলোচক আব্দুল কাদের বলেন, এ দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষায় যারা আন্তরিকভাবে কাজ করবে, জনগণের প্রত্যাশা ও আস্থা তাদের প্রতিই থাকবে। এটিই প্রার্থীদের প্রতি মানুষের মূল চাওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট