1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…!

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার 

চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও অ্যাম্বুলেন্সের আড়ালে মাদক চক্রের মূলহোতা ক্যাডার রাহুল ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিক সমাজ ও ভুক্তভোগী পরিবারের জেলা প্রশাসক কার্যালয় সামনে জোরালো প্রতিবাদ সমাবেশ লাগাতার মানববন্ধন 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের ওপর পৈশাচিক নির্যাতন এবং অ্যাম্বুলেন্সের আড়ালে মাদক ব্যবসার চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করায় অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশ থেকে অভিযোগ করা হয় যে, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের মূলহোতা শীর্ষ সন্ত্রাসী (রাহুল) আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকের নেতৃত্বে একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এতিম সন্তানের সম্পত্তি আত্মসাৎ, মিথ্যা মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, অসহায় পরিবারের বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি সাংবাদিক এস এম রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক এস এম রুবেলকে হত্যার হুমকি: চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী ও মাদক চক্রের মূলহোতা রাহুলসহ সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লাগাতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীরা আইনের তোয়াক্কা না করে দিনদুপুরে সাধারণ মানুষের জীবন জিম্মি করে রেখেছে। ক্রাইম রিপোর্টার এস এম রুবেলের সাহসী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই এই চক্রটি আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে এবং তাঁকে হত্যার পরিকল্পনা করছে। অবিলম্বে এই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি লিডার রাহুলসহ তার সহযোগী  ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের স্বাধীন ও নির্ভীক পেশাগত দায়িত্ব পালনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী পরিবারের দখলকৃত সম্পত্তি উদ্ধার ও সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় সচেতন সমাজ ভুক্তভোগী পরিবার ও সাংবাদিকরা। পর্ব-১০। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট