1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

হান্টার কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করলেন খাদিজা সরকার কন্যার উজ্জ্বল সাফল্যে সকলের কাছে দোয়া চাইলেন দানবীর মোমেন সরকার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

রাজু হোসেন (গাজীপুর) 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হান্টার কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক (ব্যাচেলর অব সায়েন্স) ডিগ্রি অর্জন করেছেন গাজীপুরের কৃতি সন্তান, সমাজসেবক ও গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক.এর সভাপতি মোঃ মোমেন সরকারের কন্যা খাদিজা সরকার।

খাদিজা সরকারের এ অসাধারণ শিক্ষাগত অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রবাসে বেড়ে ওঠার পাশাপাশি উচ্চশিক্ষায় কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, ছোটবেলা থেকেই খাদিজা সরকার পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছিলেন। দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং পরিবারের সার্বিক সহযোগিতায় তিনি সফলতার এই মাইলফলক অর্জন করেছেন। তার এ সাফল্য শুধু পরিবারের জন্যই নয়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাদিজা সরকারের পিতা মোঃ মোমেন সরকার গাজীপুরের একজন সুপরিচিত সমাজসেবক ও দানবীর ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে অবস্থান করেও নিজ জেলা গাজীপুরের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন।

কন্যার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মোঃ মোমেন সরকার বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার মেয়ে খাদিজা সরকার হান্টার কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। তার এই অর্জনের জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফল জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

তিনি আরও বলেন, সন্তানের সাফল্য প্রতিটি বাবা-মায়ের জন্য গর্বের বিষয়। আমি চাই খাদিজা ভবিষ্যতে দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করুক এবং একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক।

খাদিজা সরকারের এই সাফল্যে গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার আগামী দিনের পথচলার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন। তার এই অর্জন নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জনে আরও অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট