
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হারবাইদ নন্দীবাড়ি এলাকায় গভীর রাতে এক তরুণী ও মদসহ এক হোটেল কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা।আজ মধ্যরাতে হারবাইদ রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তাদের তথ্যে অমিল পাওয়া যায়। পরিচয় নিশ্চিত করতে গিয়ে দেখা যায় তারা ভিন্ন সম্প্রদায়ের এবং ওই তরুণী জাবান হোটেলের নৃত্যশিল্পী হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, গভীর রাতে কোনো বৈধ কারণ ছাড়াই একটি মোটরসাইকেলযোগে ওই যুবক এক তরুণীকে নিয়ে হারবাইদ নন্দীবাড়ি এলাকায় প্রবেশ করেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে হারবাইদ রোডে স্থানীয় সচেতন এলাকাবাসী ও যুবসমাজ তাদের গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে (মদ) উদ্ধার করা হয়। কোনো জরুরি কাজ ছাড়া মধ্যরাতে অপরিচিত নারী-পুরুষের মাদকসহ এলাকায় প্রবেশ করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, হারবাইদ নন্দীবাড়ি এলাকার শান্ত পরিবেশ ও তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তারা মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে তারা প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন।