1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

হবিগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটকে ঘুষের বিনিময়ে মুক্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই মাদক বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। ১৭ পিস ইয়াবাসহ এক যুবককে হাতকড়া পরিয়ে দুই ঘণ্টা আটকে রাখার পর, ২০ হাজার টাকা উৎকোচ (ঘুষ) নিয়ে ছেড়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সিরাজের বিরুদ্ধে। পুলিশের এমন কড়া ব্যবসায়িক ভূমিকায় স্থানীয় সচেতন মহলের মনে চরম ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

 

​ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হবিগঞ্জ সদর থানার চৌধুরী বাজার সংলগ্ন নাতিরপুর এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাতিরপুর এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মাসুকের বাড়ির সামনের গলি রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) সিরাজ এবং সাথে ছিলেন পুলিশ সদস্য ড্রাইভার জুনায়েদসহ অন্য সংঙ্গীয় ফোর্স। আটকের সময় মাসুকের কাছ থেকে ১৭ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তার হাতে পরানো হয় সরকারি হাতকড়া (হ্যানকাপ)। আইন অনুযায়ী মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর আসামিকে দ্রুত থানায় নিয়ে মামলা দায়ের করার কথা। কিন্তু এসআই সিরাজ ও কনস্টেবল জুবায়েদের ক্ষেত্রে আইনের চেয়ে পকেটের গরম বেশি প্রাধান্য পায়। ইয়াবাসহ মাসুককে আটক করে থানায় না নিয়ে, অন্ধকার গলিতেই শুরু হয় দরদাম। প্রায় দুই ঘণ্টা হাতকড়া পরিয়ে আটকে রেখে চলে দেনদরবার। ​অবশেষে রাত আনুমানিক ২টার দিকে ২০ হাজার টাকার বিনিময়ে রফা হয়। টাকা পকেটে পুরে আইনের তোয়াক্কা না করে, হাতকড়া খুলে বীরদর্পে মাদক ব্যবসায়ী মাসুককে ছেড়ে দেয় পুলিশ। ১৭ পিস ইয়াবাসহ আটক করার পরও মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে এভাবে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়দের প্রশ্ন, যারা মাদক নির্মূলের শপথ নিয়ে মাঠে নেমেছেন, তারাই যদি টাকার বিনিময়ে মাদক বিক্রেতাদের পৃষ্ঠপোষকতা করেন, তবে সমাজ থেকে মাদক কীভাবে দূর হবে? এসআই সিরাজ ও পুলিশের ড্রাইভারের এই ‘হ্যানকাপ-বাণিজ্য’ খোদ পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকে বড় ধরনের সংকটে ফেলেছে। ​এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সিরাজ ওই রাতে নাতিরপুর এলাকার গলি রাস্তা থেকে মাসুককে গ্রেফতার বা আটকের বিষয়টি অকপটে স্বীকার করেন। তবে ২০ হাজার টাকা উৎকোচ (ঘুষ) নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগটি তিনি পুরোপুরি অস্বীকার করেন। তবে এ-সংক্রান্তে হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ জানান, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট