1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

নতুন কুঁড়ি স্পোর্টস-আঞ্চলিক পর্ব সম্পন্ন বালক ফুটবলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম ও বালিকায় খাগড়াছড়ি

ক্রীড়া প্রতিবেদক:১৮ মে
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:১৮ মে

১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” এর চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ফুটবল বালক বিভাগে চট্টগ্রাম জেলা ৩-০ গোলে কক্সবাজার জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে খাগড়াছড়ি জেলা ১-০ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়ে শিরোপা জয় করে।

খেলা শেষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক এবং সিএমপি’র অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ।

অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সদস্য শরিফুল ইসলাম তুহিন, ফুটবল উপ-কমিটির আহ্বায়ক এইচ এম রাশেদ খান, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মোঃ নুর হোসেনসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যরা।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাহাবুবুর রহমান সাগর ও প্রতিমা দাশ।

এদিকে আগামীকাল প্রতিযোগিতার সমাপনী দিনে ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ও দাবা, জেলা সুইমিং পুলে সাঁতার এবং রাইফেল ক্লাব জিমনেসিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট