1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

অসময়ে রাস্তা খুঁড়াখুঁড়িতে চরম ভোগান্তিতে জনগণ …! 

বিশেষ প্রতিনিধি:৩ মে
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

â

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র ইপিজেড এলাকার সর্বস্তরের মানুষ আজ সংস্কার নামে জলাশয় ও নর্দমার কাঁদায়‌ বন্ধি …!

প্রতিদিন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তো আছেই সাথে যোগ হয়েছে অসময়ে খোঁড়াখুঁড়ি ও সংস্কার – মেরামত নামে নরক যন্ত্রণা।

শহরের প্রাণকেন্দ্র ও সবচেয়ে ব্যস্ততম এলাকা ইপিজেড এলাকা ,দীর্ঘদিন ধরে ফুটপাত অবৈধ দখল করে রমরমা বানিজ্য চললেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি, এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ ও লাখ লাখ গার্মেন্টস শ্রমিক, স্কুল -কলেজ, মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় গামী শিক্ষার্থী সহ যাত্রীসাধারণ ও নিরীহ জনগণ।

নির্বিঘ্ন চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখল হয়ে যাওয়ায় মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

 

সরেজমিনে দেখা যায়, ইপিজেড এলাকার হর্কাস ফুটপাতে ভ্যান ও অস্থায়ী দোকানের জন্য মূল সড়কের গাড়ি চলাচল নিদারুণ কষ্ট দায়কে। এর জন্যই

ইপিজেড এলাকা থেকে শহরের দিকে যাওয়ার সময় বিভিন্ন স্পটে প্রতিনিয়িত চরম দুর্ভোগ এবং অনাকাঙ্ক্ষিত যানযট সৃষ্টি করে।

এর সাথে সিডিএ – ম্যাক্স‌ কনাক্টাশন কোম্পানীর অবহেলা , অসময়ে খোঁড়াখুঁড়ি, যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত না করে উন্নয়ন কার্যক্রম এবং সর্বোপরি চসিকের সাথে সমন্বয়হীনতা রাস্তাঘাট উন্নয়নের জন্য বেহাল দশা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ কে..!

একজন সিনিয়র অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন এতদিন গাড়ি সামলাতে হিমশিম খেতে হয়েছে ম্যাক্স কোম্পানীর নিয়মিত কাজ না করার কারনে, এখন আবারও হিমশিম খেতে হচ্ছে, পিডিবির মাটির তলদেশ দিয়ে ইলেকট্রিক ক্যাবল এর কাজের কারণে, এ বিষয় নিয়ে পিডিবির একজন ইনচার্জ এর সাথে কথা বলতে চাইলে সে তার মোবাইল ফোন রিসিভ করেন নি….!

খোঁজ নিয়ে জানা গেছে, পুরো ফুটপাতই সাধারণ মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে। সচেতন নাগরিকদের মতে, শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে নগর ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

এছাড়া সড়ক ও জনপথ এবং সংস্কার কাজে অত্যন্ত নিম্ম মানের সামগ্রী, পুরাতন ইট, নষ্ট সিমেন্ট ও ময়লা আবর্জনা যুক্ত পানি ব্যবহার করে ডালাই কাজ করার প্রমাণ পাওয়া গেছে।

অনেকেই বলেছেন, এই উন্নয়ন কাজ গুলো পূর্বের সরকারের অধীনে থাকায় কিংবা বিগত বছরের বাজেটের কাজ হওয়াতে বর্তমান সরকারের কেউ মাথা ঘামাচ্ছেন না ,ফলে নয় ছয়ের মাধ্যমে উন্নয়ন কাজ শেষ করে বা মাঝ পথে কাজ রেখে উধাও হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পথচারীদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নগরবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট