1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

মানবিকতার আলোকবর্তিকা প্রফেসর সাইদা খাতুন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি : পলি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মানবিকতার আলোকবর্তিকা প্রফেসর সাইদা খাতুন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে তিলোত্তমা ভলেনটারি উইমেন্স অর্গানাইজেশন-এর সাবেক সেক্রেটারি প্রফেসর সাইদা খাতুনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল চারটায় নগরীর রাজারহাটে অবস্থিত প্রফেসর ডা. জুবাইদা নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অর্গানাইজেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্গানাইজেশনের সহ-সভাপতি ও রিনাউন গাইনোকোলজিস্ট ডক্টর আয়েশা নাজনীন ডোরার সভাপতিত্বে এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজার আনোয়ারুল জাহিদের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নির্বাহী সদস্য সুলতানা প্রিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা ও অর্গানাইজেশনের সাবেক কোষাধ্যক্ষ জাইতুনা খাতুন, সাবেক সেক্রেটারি কাজী মাহমুদা বেগম, সেক্রেটারি কিবরিয়া আক্তার বানু, আজীবন সদস্য সায়মা আক্তার, নির্বাহী সদস্য মাকসুদা আলম রোজী, ফেরদৌস আরা মুন্নি, অ্যাডভোকেট শামসুনাহার মুক্তি, পলি রানী, রিয়া করিম, ফিল্ড অর্গানাইজার সাদিকুল, মো. হাবিবুর রহমানসহ অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত প্রফেসর ডা. সায়েদা খাতুনের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট