1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের  নিউমুরিং এলাকা থেকে ১১ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী জাম্বু…! কোরবানির ঈদ: মাংসের নয়, মনুষ্যত্বের উৎসব — এম নজরুল ইসলাম খান শিক্ষক ও সাংবাদিক ৩৯ নং ওয়ার্ডের দঃ হালিশহর সিডিএ বালুর মাঠে কোরবানির পশুর হাট ভরপুর জমে উঠেছে…!

সেবার ব্রত নিয়ে মন জয় করেছেন বাগেরহাট! ইউএনও জাহিদ হাসান, প্রশংসাই এখন শরণখোলাবাসির 

মনিরুজ্জামান হাওলাদার বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সেবার ব্রত নিয়ে মন জয় করেছেন বাগেরহাট ইউএনও জাহিদ হাসান! প্রশংসাই এখন শরণখোলাবাসির

স্টাফ রিপোর্টার, মনিরুজ্জামান হাওলাদার তারিখ – ৩০ এপ্রিল ২০২৬।

শরণখোলা উপজেলার ‘আমি শাসক নই, জনগণের সেবক’—এই মূলমন্ত্রকে ধারণ করে বাগেরহাট জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান, তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা যোগদানের পর থেকেই তার সততা, কর্মদক্ষতা এবং অমায়িক ব্যবহারে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন বাগেরহাট শরণখোলায় উপজেলার, তিনি সর্বস্তরের মানুষকে নিজের পরিবারের মানুষ মনে করে সেবার মান বাড়িয়ে কাজ করে যাচ্ছে সারাক্ষণ। এই উপজেলাবাসি দাবি করছেন তার উন্নয়ন অবকাঠামো জনসাধারণের মাঝে সঠিক বন্টন ও দুর্নীতি মুক্ত একটি উপজেলায় পরিনত হবে। 

তবে তিনি এ জেলায় যোগদানের পর পর থেকেই উপজেলার প্রশাসনিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। বিসিএস (প্রশাসন) ক্যাডারের চৌকস কর্মকর্তা জাহিদ হাসান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকেই তার ব্যতিক্রমী কর্মদক্ষতা ও মানবিক গুণাবলীতে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তিনি নাটোর জেলার বাগাতিপাড়ার কৃতী সন্তান এবং তার ছাত্র জীবন থেকেই তার সুনাম দক্ষতায় অর্জন করে হয়েছে সবার নিকট বেশ পরিচিত! তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা! পূর্ববর্তী তার কর্মস্থল! শরণখোলায় ইউএনও হিসেবে যোগদানের আগে তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা প্রশাসকের কার্যালয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। নিজের শিক্ষাগত যোগ্যতাই এখন দেশের ৩৫ তম বিসিএস-এর মাধ্যমে তিনি সরকারি চাকরিতে পদার্পণ করেন। চাকুরীতে যোগদানের পর থেকেই জনগণই সব সেবার কেন্দ্রবিন্দু’—এই মূলমন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছেন।

নিজেকে কর্মকর্তা’নয়,জনগণের সেবক’ হিসেবে ঘোষণা দেন। যোগদানের পর এক আনুষ্ঠানিক বক্তব্যে ইউএনও জাহিদ হাসান স্পষ্ট করে বলেন,আমি কোনো বড় অফিসার নই, আমি সরকারের একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং জনগণের একমাত্র সেবক। তার এই নিরহংকার দৃষ্টিভঙ্গি এবং বিনয়ী আচরণ শুরুতেই উপজেলাবাসী ও সহকর্মীদের মুগ্ধ করেছে। তিনি ঘোষণা দিয়েছেন, তার কার্যকালে এই উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখা এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। অফিসিয়াল কর্মদক্ষতায় নতুন গতির সঞ্চার, ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জোরালো ভূমিকা রাখছেন। তার গতিশীল নেতৃত্ব দেখে অফিসের জুনিয়র-সিনিয়র সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উৎসাহিত হচ্ছেন।একজন অফিস স্টাফের মতে,স্যারের কর্মতৎপরতা ও সততা দেখে কাজের প্রতি তাদের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে,ভূমিদস্যুতা, সরকারি কাজে বাধা এবং যেকোনো প্রকার অনিয়মের বিরুদ্ধে তিনি মাঠ পর্যায়ে সরাসরি সক্রিয় ভূমিকা পালন করবেন।

যোগদানের শুরু থেকেই তিনার দায়িত্ব কাঁধে নিয়ে! সরকারের নীতিমালা অনুযায়ী তিনি তার উপজেলা বাসির সকল অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা কথা শুনে নিরসন করার প্রতিশ্রুতি দেন। তখনই দরিদ্র মানুষগুলো যখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এমন ভালোবাসা ও আন্তরিকতা পাচ্ছেন,তাদের মুখে ফুটছে হাসির ঝিলিক। সাধারণ জনগণের দাবি,এমন মানবিক কর্মকর্তাই প্রতিটি জেলায় প্রয়োজন বলে মনে করছেন। সার্বক্ষণিক সেবার অঙ্গীকার। ‘জাহিদ হাসানের’ তিনি স্পষ্ট করে জানিয়েছেন জনগণের সেবায় তার অফিসের দরজা ২৪ ঘণ্টা খোলা। যেকোনো জরুরি প্রয়োজনে ফোন কল বা সরাসরি সাক্ষাতের মাধ্যমে সেবা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি। প্রশাসনিক সক্ষমতা ও সচেতনতায় গবেষকদের মূল্যায়ন করতে স্থানীয় গবেষক ও শিক্ষাবিদদের মতে, একজন ইউএনও’র অনেক দায়িত্ব থাকে যা সাধারণ মানুষ সবসময় জানে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমিহীনদের পুনর্বাসন, টিআর/কাবিখা প্রকল্পের তদারকি এবং প্রতি বুধবার গণশুনানির মাধ্যমে সরাসরি সমস্যার সমাধান এই সব ক্ষেত্রেই জাহিদ হাসান মুন্সিয়ানা দেখাচ্ছেন। সচেতন মহল মনে করছেন, এমন সৎ ও ধার্মিক অফিসার থাকলে সাধারণ মানুষের ভোগান্তি ও অধিকার বঞ্চিত হওয়ার সুযোগ থাকে না।

জনসেবার অনন্য নজির: শরণখোলার ইউএনও জাহিদ হাসানকে ঘিরে সমালোচনার মুখোমুখি এখন জনসাধারণের মুখে মুখে! তার এই প্রশাসনিক দক্ষতা ও জনমুখী আচরণ সম্পর্কে স্থানীয় গবেষক ও সচেতন মহলের মতে তিনি— একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তার প্রধান সার্থকতা হলো সাধারণ মানুষের সাথে প্রশাসনের দূরত্ব ঘুচিয়ে দেওয়া। ইউএনও জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমিহীনদের পুনর্বাসন এবং সরাসরি গণশুনানির মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। তার মতো নীতিবান ও নিরহংকার কর্মকর্তার উপস্থিতিতে দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা অনেক সহজ হয়ে যায়, যা একটি আদর্শ প্রশাসনিক কাঠামোর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। মূলত কর্মস্থলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তিনি আজ শরণখোলাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন! বলে দাবি করছেন সচেতন মহলের নাগরিক বৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট