1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

শাহজাদপুরে চাঞ্চল্যকর শিশু ভাতিজা হত্যায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর পাঁচ বছর বয়সী শিশু হৃদয়কে হাসুয়ার কোপে হত্যার ঘটনায় মামলার তালিকা এজাহার ভুক্ত হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়াকে কৃষক বেশে অভিযান চালিয়ে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ একটি চৌকস দল।

 

শুক্রবার (৮ই মে) গ্রেফতারকৃত ৩ আসামিকে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক মোসলেম উদ্দিনের কাছে ২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৬ই এপ্রিল সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের কৃষক ফারুক সরদারের সাথে তার সহোদর ভাই পেশকার সরদার ও হামেদ সরদারের বাড়ির জায়গা নিয়ে হাতাহাতি হয়‌। ঘটনার সময় হামিদ সরদার হাসুয়া দিয়ে ফারুক সরদারকে কোপ দেয়, এসময় ফারুক সরদার সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা তার শিশু সন্তান হৃদয় সরদারের মাথায় হাসুয়ার আঘাত লাগে।

 

শিশু হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ফারুক সরদার বাদী হয়ে হামেদ সরদার ও পেশকার সরদারকে ১ ও ২ নাম্বার আসামীসহ ৯ জনকে অভিযুক্ত করে শাহজাদপুর থানার হত্যা মামলা দায়ের করে।

 

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে ১ নাম্বার আসামি হামিদ, ২ নাম্বার আসামি ও ৬ নাম্বার আসামি লাল মিয়া আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রথমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। পরে সুনামগঞ্জের ধর্মপাশার হাওর অঞ্চলে তাদের অবস্থান দেখা যায়।

 

পরে থানার উপ-পরিদর্শক মোমিনুর রহমান, শাহ্ আলম, এএস‌আই মোস্তফা কামাল সহ সঙ্গীয় ফোর্স কৃষক বেশ ধারণ করে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ৭টায় কৃষি জমিতে ধান কাটার সময় তাদের গ্রেফতার করে। ওইদিন‌ই বিকাল সাড়ে ৪টায় গ্রেফতারকৃতদের শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। আজ অভিযুক্ত হামিদ ও পেশকার হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট