1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী.

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//

খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী খোকন শিকদার (৫৮) গ্রেফতার হয়েছেন। পুত্র মিশকাত শিকদার বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

 

তথ্য সুত্রে জানাগেছে, গত ২৬ মার্চ সকালে পারিবারিক কলহের জেরে খোকন শিকদার তার স্ত্রী খুরশিদা বেগমকে (৫০)কে শাবল দিয়ে মাথায় আঘাত করেন।গুরুতর আহত খুরশিদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি (সিটি কেয়ার হাসপাতালে) নেওয়া হলে ২৭ মার্চ রাত ৮ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এ ঘটনায় ২৮ মার্চ অভিযুক্ত খোকন শিকদারকে শিয়ালী ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস আটক করেন। নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে নিজ পিতা খোকন শিকদারের বিরুদ্ধে রূপসা থানায়

হত্যা মামলা দায়ের করেন।

 

তিনি জানান, তার পিতা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এ কারণে পরিবারে প্রায়ই দাম্পত্য কলহ ও অশান্তি লেগে থাকত। ঘটনার দিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও বিবাদ শুরু হয়।

 

একপর্যায়ে সেই বিবাদ ভয়াবহ রূপ নেয়, আর তাতেই মায়ের জীবনের মর্মান্তিক পরিসমাপ্তি ঘটে। এ বিষয়ে রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান জানান, ঘটনার সঙ্গে জড়িত খোকন শিকদারকে আটক করা হয়েছে।

 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট