1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত…. চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার: ১ জন আটক…! রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন: দক্ষতাই হোক পথচলার শক্তি দিনাজপুর (৪২ বিজিবি) ঠাকুরগাঁও হরিপুর বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার চট্টগ্রাম মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে মায়েদের সক্রিয় ভূমিকার আহ্বান রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রহনপুরে গাড়িতে অবৈধ তেল মজুদের দায়ে গাড়ি চালককে প্রশাসনের জরিমানা, রাউজানে রাধাগোবিন্দ জিউর মন্দিরে ১ যুগ পূর্তি মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত আর কত রক্ত? টঙ্গীতে মাদকের বিরুদ্ধে মশাল হাতে রুখে দাঁড়াল যুবসমাজ।

রাউজানে রাধাগোবিন্দ জিউর মন্দিরে ১ যুগ পূর্তি মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
  1. মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর নতুনহাটে অবস্থিত সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির ও মগধেশ্বরী মাতৃ মন্দিরের বাৎসরিক উৎসব উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ১২ যুগ পূর্তি অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ২, ৩ ও ৪ এপ্রিল (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিনদিনব্যাপী এ ধর্মীয় আয়োজন নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, সাধু-গুরু-বৈষ্ণব ও গুণীজনদের সম্মাননা প্রদান, মাতৃ মরণোত্তর ও আজীবন সদস্যদের সংবর্ধনা।

এছাড়াও ১২ যুগ পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে “টিম ভৈরব ব্যান্ড”-এর পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, স্বজন পুনর্মিলনী, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মহানামযজ্ঞের শুভারম্ভ, ঠাকুর ও মাতৃ পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণ এবং ফাল্গুনী মেলার আয়োজন করা হয়।

শুভ অধিবাস কীর্তন ও পৌরহিত্য করেন হাটহাজারী শিকারপুর শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ ১০৮ শ্রীল স্বরূপ দাস বাবাজী মহারাজ।

৪ এপ্রিল শনিবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি প্রদান, নগর কীর্তন পরিক্রমা ও ভক্ত বিদায় উৎসবের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপু দাশ, জয় দাশ, রাজীব সুশীল, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরী এবং সমীর কান্তি নাথ।

এছাড়া উপস্থিত ছিলেন নোয়াজিষপুর সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথ, অর্থ সম্পাদক দীপু কান্তি নাথসহ উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাদল কান্তি নাথ, সহ-সভাপতি মদন কান্তি নাথ, সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত কান্তি নাথ এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

তিনদিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে, যা এলাকায় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট