1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স

‎মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

‎সম্প্রতি “NEWS বাংলা ২১” নামক একটি অনলাইন পোর্টালে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে “টেকনাফে ভিন্নাঙ্গিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম শুরু” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।

‎

‎টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এই সংগঠনকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং বিভ্রান্তিকর। উক্ত সংবাদে যে দাবি করা হয়েছে টেকনাফে আওয়ামী লীগের কার্যক্রম কৌশলে পরিচালনার জন্য কোনো সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে-তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

‎

‎উল্লেখ্য, টেকনাফ উপজেলা প্রেসক্লাব ১৩-১-২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এইচএম ফরিদুল আলম শাহীন এবং সাধারণ সম্পাদক এইচএম এরশাদ স্বাক্ষরিতভাবে এ প্রেসক্লাব গঠিত হয়। পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র অনুযায়ী টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে কার্যকরী পরিষদ অনুমোদিত হয়।

‎

‎সংগঠনের কিছু পদধারী সদস্য দীর্ঘদিন অনুপস্থিত ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। ফলে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

‎

‎দুঃখজনকভাবে, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, যিনি সংগঠনের শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছেন, তিনি ব্যক্তিগত ক্ষোভ ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরও কয়েকজন কুচক্রী মহল জড়িত রয়েছে বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎

‎গত ১ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সভাটি ছিল সম্পূর্ণ পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রিক।

‎

‎আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য। একইসঙ্গে “নিউজ বাংলা ২১” কর্তৃপক্ষকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

‎

‎প্রকাশে:

‎টেকনাফ উপজেলা প্রেসক্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট